Web Analytics

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুমে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যেখানে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া ৩ থেকে ৮টি মৃদু (৮–১০ ডিগ্রি) থেকে মাঝারি (৬–৮ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। নদী অববাহিকা ও আশপাশের এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলবে। ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কিছু অঞ্চলে ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নাগরিকদের ঠাণ্ডা মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।