Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরান প্রস্তুত, তবে দেশটির ওপর সামরিক হামলা হলে আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে। বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

আরাগচি বলেন, কূটনৈতিক সমাধান খোঁজার বিষয়ে ইরান যেমন আন্তরিক, নিজেদের রক্ষার ক্ষেত্রেও তারা তেমনি আন্তরিক। তিনি বলেন, কূটনৈতিক পথে একটি ন্যায্য সমাধানে পৌঁছাতে ইরান প্রস্তুত। একই সঙ্গে যেকোনো সামরিক আগ্রাসনের জবাবে আরও বিধ্বংসী প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত থাকার কথা জানান তিনি।

এর আগে একই দিনে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও একই ধরনের মন্তব্য করেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানের প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপকে কেন্দ্র করে তিনি ওই মন্তব্য করেন। তেহরানের অবস্থানে কূটনৈতিক সমাধানের প্রস্তুতি এবং সামরিক হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার বার্তা উঠে এসেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।