Web Analytics

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবারের ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে জয় পেয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফেরালেও নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করেছে, যার ফলে এই শাস্তি দেওয়া হয়েছে। এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই জরিমানা আরোপ করেন। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম হলে ম্যাচ ফির কমপক্ষে ৫ শতাংশ কাটা হয়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।