Web Analytics

ভোলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপনসহ চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে আন্দোলনরত যুবকেরা বুধবার রাতে আমরণ অনশন প্রত্যাহার করেছেন। জেলা প্রশাসক ডা. শামীম রহমান তাদের জুস পান করিয়ে অনশন ভাঙান।

চার দফা দাবিতে টানা ২৮ দিন আন্দোলনের পর যুবকেরা মঙ্গলবার আমরণ অনশনে বসেন। অনশনের দ্বিতীয় দিনে দুজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানার পর অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেনের মাধ্যমে তাদের খোঁজ নেন জেলা প্রশাসক এবং পরে নিজে অনশনস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দাবি বাস্তবায়নে যথাযথ প্রক্রিয়ায় সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। তিনি আশা করেন, অল্প সময়ের মধ্যে আইসিইউ ও সিসিইউ স্থাপন সম্ভব হবে। চিকিৎসক ও নার্স পদায়ন এবং হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতেও দ্রুত সিদ্ধান্তের কথা জানান তিনি। নয়ন খান, রাকিব পালোয়ান, তানজীল শরীফ ও ইয়ামিন বলেন, আশ্বাসের ভিত্তিতে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।