Web Analytics

ইরাকের সোলেমানিয়ায় এশিয়া কাপ স্টেজ-২ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্টে বাংলাদেশ এক স্বর্ণসহ পাঁচ পদক জিতেছে। নারী কম্পাউন্ড দলগত ফাইনালে বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্ণা বিশ্বাসের বাংলাদেশ দল কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে স্বর্ণ জেতে। ১০টি ইভেন্টের মধ্যে বাংলাদেশের আর্চাররা ছয়টি ফাইনাল নিশ্চিত করেছিলেন এবং এদিন তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয়।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ কাজাখস্তানের কাছে ২২৪-২৩০ স্কোরে হেরে রৌপ্যপদক পায়। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টেও কাজাখস্তানের কাছে ১৪২-১৫৩ স্কোরে হেরে রৌপ্য জেতে বাংলাদেশ। পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব সতীর্থ তরিকুল ইসলামকে ১৪৫-১৩৯ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন। নারী এককে কুলছুম আক্তার মনি কাজাখস্তানের আয়াজান ঝাকসিলিককে ১৪৩-১৩৯ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ অর্জন করেন।

স্বর্ণজয়ী বাংলাদেশ নারী দল চার এন্ডে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট করে মোট ২৩০ পয়েন্ট পায়। কাজাখস্তান চার এন্ডে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট নিয়ে ২২০-এ থামে। পরদিন বাংলাদেশের সামনে আরও তিনটি ফাইনাল ও তিনটি ব্রোঞ্জপদকের লড়াই রয়েছে। বাংলাদেশ আর্চারি ফেডারেশন আর্চার, কোচ, কর্মকর্তা ও সহযোগীদের অভিনন্দন জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।