শ্রীলঙ্কা তাদের জলসীমার বাইরে থেকে উদ্ধার করা ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দা উইজেপালা জানিয়েছেন, উদ্ধার হওয়া নাবিকদের অস্থায়ীভাবে থাকতে সহায়তা করতে এই বিশেষ ভিসা সুবিধা দেওয়া হবে। শনিবার ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর থেকে ২০৪ জন নাবিককে যান্ত্রিক ত্রুটির কারণে শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।
এর আগে বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন একটি সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়, যাতে ৮০ জনের বেশি নাবিক প্রাণ হারান। শ্রীলঙ্কা নৌবাহিনী জানায়, তারা ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে এবং ৮৭টি মরদেহ উদ্ধার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি প্রথম কোনো সাবমেরিন টর্পেডো হামলায় যুদ্ধজাহাজ ডোবার ঘটনা।
উদ্ধারকৃত নাবিকদের দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কা তাদের অস্থায়ীভাবে আশ্রয় দেবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।