Web Analytics

জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও রাষ্ট্রের স্বার্থ, জাতীয় নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব ও বৈদেশিক নীতির প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নিজান বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে ভিন্নভাবে জাতীয় রাজনীতি করবে, বাহাস করবে এবং জয়-পরাজয় মেনে নেবে; তবে রাষ্ট্রের মৌলিক স্বার্থে অবস্থান এক থাকবে। সভায় কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সামাজিক কর্মসূচি, জনকল্যাণ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, কুমিল্লার সামগ্রিক উন্নয়নে কাজ করা হবে এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, যার জন্য প্রশাসনের পূর্ণ সহায়তা চাওয়া হয়েছে। কুমিল্লা বিভাগ বাস্তবায়নেও সমন্বিতভাবে কাজ চলছে বলে তিনি জানান। কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত ও সারসংক্রান্ত দুর্নীতি ঠেকাতে কঠোর নজরদারির কথা বলেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং বিদ্যুতের চলমান সমস্যা দ্রুত নিরসনের উদ্যোগের কথাও জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।