Web Analytics

ইরানের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন-প্রতিরোধী সরঞ্জাম রাখার গুদামে হামলার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর ‘খাতাম আল-আনবিয়া’ সদর দপ্তর জানায়, দুবাইয়ে মার্কিন কমান্ডার ও সেনাদের গোপন আস্তানায় হামলার সময় ইউক্রেনীয় ওই সরঞ্জামাগার ধ্বংস করা হয়, যা মার্কিন বাহিনীকে সহায়তা করছিল বলে দাবি করা হয়।

ইরানের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোরহি তিখি সাংবাদিকদের বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ইরানি প্রশাসন প্রায়ই বিভ্রান্তিকর প্রচারণা চালায়। তিনি ইরানের এই বক্তব্যকে অপপ্রচার হিসেবে আখ্যা দেন।

ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংযুক্ত আরব আমিরাতে এক অঘোষিত সফরে রয়েছেন এবং দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।