Web Analytics

পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬ উদ্ভাবনকে এগিয়ে নেবে, শিল্প ও একাডেমিয়ার সহযোগিতা জোরদার করবে এবং ভবিষ্যৎ টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করবে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে টেক্সটাইল শিল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে এবং বুটেক্স প্রতিবছর শত শত পেশাজীবী তৈরি করছে, যাদের দেশ-বিদেশে চাহিদা আছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

টেক্সটাইল শিল্পে অতিরিক্ত পানি ব্যবহার ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কথা উল্লেখ করে এ্যানি ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো এবং বিকল্প পানি ব্যবহারের নতুন প্রযুক্তি নিয়ে কাজের আহ্বান জানান। তিনি পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পানির পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব উৎপাদনকে টেকসই শিল্প উন্নয়নের মূল বিষয় হিসেবে বিবেচনার কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।