Web Analytics

ব্যাংক জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে সাইপ্রাসের একটি আদালত বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে। বাংলাদেশের অনুরোধে পারস্পরিক আইনি সহায়তা প্রক্রিয়ার অধীনে দেশটির অর্থপাচার বিরোধী ইউনিট মোকাসের আবেদনের ভিত্তিতে ১৯ মে নিকোসিয়া জেলা আদালত এই আদেশ জারি করে। জব্দকৃত সম্পত্তিটি পারেক্লিসিয়ায় অবস্থিত একটি দোতলা আবাসিক ভবন।

সাইপ্রাসের কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, বাংলাদেশি তদন্তকারীরা ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতারণামূলক ঋণ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে একটি কোম্পানি নেটওয়ার্কের কার্যক্রম খতিয়ে দেখছেন। এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল ২০১৬ সালে সাইপ্রাসের ‘গোল্ডেন পাসপোর্ট’ প্রকল্পের মাধ্যমে নাগরিকত্ব পান।

সম্পত্তি জব্দের একদিন পর, ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬০ লাখ ইউরোর ঋণ সংক্রান্ত মামলায় বাংলাদেশের একটি আদালত সাইফুল ও তার দশজন আত্মীয় ও সহযোগীকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়। ঢাকার কর্তৃপক্ষের অভিযোগ, তার সঙ্গে যুক্ত কোম্পানিগুলো বড় অঙ্কের ঋণ নিয়ে বিদেশে তহবিল স্থানান্তর করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।