Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকার প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। থানার আওতাধীন এলাকা থেকে দূরবর্তী কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি এবং টহল জোরদারের নির্দেশ দেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে, তাই আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত প্রদান করেন এবং কমিশনার বিভিন্ন নির্দেশনা দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।