Web Analytics

ইরানবিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করায় ন্যাটো থেকে স্পেনকে স্থগিত করার সম্ভাব্য মার্কিন হুমকির জবাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে তিনি বলেন, স্পেন ন্যাটোর একটি নির্ভরযোগ্য সদস্য এবং পেন্টাগনের অভ্যন্তরীণ ই-মেইল ঘিরে সৃষ্ট গুঞ্জন নিয়ে তিনি উদ্বিগ্ন নন।

রয়টার্সের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ওই ই-মেইলে ইরানবিরোধী অভিযানে সহযোগিতা না করা ন্যাটো মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনার কথা বলা হয়েছে, যার মধ্যে স্পেনকে স্থগিত করার বিষয়ও রয়েছে। সানচেজ বলেন, স্পেন তার সব দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং তারা কোনো ই-মেইলের ভিত্তিতে নয়, বরং আনুষ্ঠানিক নথি ও যুক্তরাষ্ট্র সরকারের ঘোষিত অবস্থানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। তিনি আরও জানান, স্পেন ন্যাটোর সঙ্গে পূর্ণ সহযোগিতা করে, তবে তা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটো চুক্তিতে কোনো সদস্য দেশকে স্থগিত বা বহিষ্কারের বিধান নেই। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেন, ফ্রান্স ও ইতালির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন এবং ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।