গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি মৌসুমে চিবিয়ে ও রস করে খাওয়ার বিশেষ ‘চিউন’ জাতের আখের আশানুরূপ ফলন হয়েছে। সাম্প্রতিক প্রচণ্ড গরমে আখের রসের চাহিদা বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা ভালো দাম পাচ্ছেন। বাম্পার ফলন ও বাজারে চাহিদা বৃদ্ধিতে কৃষকদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, পৌরসভা ও কামারদহ, মহিমাগঞ্জ, সাপমারা, দরবস্ত, কোচাশহর ও ফুলবাড়ী ইউনিয়নের ২১৫ হেক্টর জমিতে এ জাতের আখ চাষ হয়েছে। ঈশ্বরদী-১৬, ৩৭, বারী-১, ৪২ ও ১৭ জাতের আখ চাষ করা হয়েছে। কৃষকরা জানিয়েছেন, গতবারের তুলনায় এবার আখের দাম বেড়েছে, ফলে লাভও বেশি হয়েছে। বগুড়া থেকে ক্রেতারা ট্রাকভর্তি করে আখ কিনে নিয়ে যাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, গোবিন্দগঞ্জের কয়েকটি ইউনিয়নের মাটি ‘চিউন’ জাতের আখ চাষের জন্য উপযোগী এবং কৃষকরা এ আবাদে ভালো লাভবান হচ্ছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।