Web Analytics

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ আবদুল নবী গ্রামের দক্ষিণ আফ্রিকাফেরত আবুল মনছুর আহাদ অভিযোগ করেছেন, তার বড় ভাই ওমর আলম ফরহাদ তার পাঠানো ২ কোটি ১৭ লাখ ৯৮ হাজার ৭৯ টাকা আত্মসাৎ করেছেন। বুধবার ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ফাস্টফুড ব্যবসা করে উপার্জিত অর্থ দেশে পাঠিয়েছিলেন, যা দিয়ে ভাই তার নামে সম্পদ ও ব্যবসা গড়ে তুলেছেন।

লিখিত বক্তব্যে আহাদ বলেন, তিনি বড় ভাইয়ের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ৬২ লাখ ৮০ হাজার ১৪৮ টাকা এবং এন এ কনস্ট্রাকশনের হিসাবে ১ কোটি ৫৫ লাখ ১৩ হাজার ৭২৫ টাকা পাঠান। দেশে ফিরে দেখেন, ভাই তার পাঠানো অর্থ নিজের নামে ফ্ল্যাট ও ব্যবসায় বিনিয়োগ করেছেন, কিন্তু কোনো মালিকানা বা হিসাব দেননি। বরং হিসাব চাইলে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

আহাদ জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়দের মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি এখন আইনের আশ্রয় নিয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ, নিঃস্ব ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।