Web Analytics

ওমান উপসাগর ও খার্গ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অভিযোগ, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দুই দিনে দুবার একটি মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল। এর জবাবে জর্ডানের আল-আযরাক ঘাঁটিতে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের কথিত হামলা সফলভাবে এড়িয়ে যায় এবং কোনো মার্কিন সেনা বা কর্মী আহত হননি। হামলার আগে ট্যাংকারগুলোর কর্মীদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানায় তারা। এরপর হামলা চালিয়ে জাহাজগুলো অচল করা হয়। ওমান উপসাগরে থাকা এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন-১ ও এম/টি রিয়েস্কো এবং খার্গ দ্বীপের কাছে এম/টি দেরিয়া হামলার শিকার হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি খার্গ দ্বীপের কাছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, পরে জাহাজের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। তারা আরও জানায়, ওমান উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জাস্ক বন্দরের কাছেও আরেকটি ট্যাংকারে হামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি খার্গ দ্বীপ দিয়ে হতো।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।