Web Analytics

মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন। তিনি ওই দিন ঢাকায় পৌঁছাবেন এবং সফর শেষে ২৮ নভেম্বর পাকিস্তানে ফেরার কথা রয়েছে। রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

২২ নভেম্বর রোববার বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি তাকি উসমানির। এই সম্মেলনের বাইরে সফরকালে তিনি আরও কয়েকটি সম্মেলনে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

সম্মেলনে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীরও উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি খাইরুল মাদারিস, মুলতানের মুহতামিম। মুফতি তাকি উসমানি দারুল উলুম করাচির মহাপরিচালক এবং ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।