গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩৪ জন উপকারভোগীর মধ্যে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক এবং প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, জেলা মজলিশে শুরা সদস্য মাওলানা শামসুল আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন এবং সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে মানবিক কাপাসিয়া গড়ার আহ্বান জানান।
অনুদানপ্রাপ্তরা সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।