Web Analytics

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী বলেছেন, বিগত দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনামলে সমাজে প্রোথিত প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত ইসলামবিদ্বেষের চূড়ান্ত অবসান ছাড়া নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়া সফল হবে না। সম্প্রতি এক আলোচনা সভায় তিনি বলেন, কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মধ্য দিয়েই প্রকৃত রাষ্ট্র সংস্কার ও বিনির্মাণ শুরু হতে হবে।

তিনি বলেন, চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ এবং দীর্ঘ ১৭ বছর ধরে চলা ইসলামবিদ্বেষী সংস্কৃতির কফিনে শেষ পেরেক ঠোকার প্রত্যয় ছিল জনতার। তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও এর পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, নিকাব ও ধর্মীয় পোশাক পরার কারণে শিক্ষার্থীদের এখনো অবমাননার শিকার হতে হচ্ছে।

আশরাফ মাহদী বলেন, সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলে কর্তৃপক্ষ সাময়িক বা তাৎক্ষণিক পদক্ষেপ নেয়, কিন্তু এতে স্থায়ী সমাধান হয় না। তিনি ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদা রক্ষাকে রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণদের রাজনৈতিক বয়ান ও সক্রিয় ভূমিকার মাধ্যমে কাঠামোগত ধর্মবিদ্বেষের স্থায়ী অবসানের আহ্বান জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।