Web Analytics

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধে জার্মানি কোনো সরাসরি ভূমিকা নেবে না। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংঘাত চলাকালে বার্লিন কোনো পদক্ষেপ নেবে না এবং যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত সম্পৃক্ত হওয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরও জানান, যুদ্ধ শেষ হলে জার্মানি সমুদ্রপথ চালু রাখা ও তা নিরাপদ রাখার মতো কার্যক্রমে অংশ নিতে পারে।

মের্জ স্পষ্ট করে বলেন, গোলাগুলি চলাকালে জার্মানি কোনোভাবেই সম্পৃক্ত হবে না, তবে যুদ্ধ শেষে দেশটি সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। তার এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যের সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে প্রভাবিত করছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেছেন, তারা ইরানকেন্দ্রিক যুদ্ধের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহায়তা করছে না। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ এই যুদ্ধকে অবৈধ বলে মনে করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।