Web Analytics

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত ও সরকার নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে বিক্রির দায়ে মো. জামরুল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাতে তিনানীপাড়া মেসার্স পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা।

অভিযান সূত্রে জানা যায়, জামরুল মিয়া দীর্ঘদিন ধরে নিজ দোকানে পেট্রোল ও ডিজেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এর আগে তার দোকান থেকে ১২০ লিটার পেট্রোল উদ্ধার করে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছিল। সতর্কবার্তা অমান্য করে তিনি পুনরায় অবৈধভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেন।

প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়েছে এবং অবৈধ তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।