Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে বুধবার, ২ সেপ্টেম্বর দেশে ফিরবেন। তাকে বহনকারী বিমানটি রাত ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে তিনি হঠাৎ জ্ঞান হারান। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর আরও চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।