Web Analytics

বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠক শেষে ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের সরকারপ্রধান আন্তরিক পরিবেশে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করেছেন। দুই নেতা মনে করেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বিদ্যমান কৌশলগত সম্পর্ক আরও জোরদারে তাঁরা একমত হয়েছেন। প্রতিরক্ষার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও তুরস্ক কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে মতবিনিময় হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট সমাধানে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় আসে। হুমায়ুন কবির বলেন, জলবায়ু সম্মেলনের আগে এরদোয়ান হাতেগোনা চার-পাঁচজন নেতার সঙ্গে বৈঠক করেন; তারেক রহমান তাঁদের একজন ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।