Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অসচ্ছল ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২৭ লাখ টাকার চেক দিয়েছে। বুধবার উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুহাম্মাদ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে চেকটি হস্তান্তর করেন।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতিবছর ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কথা রয়েছে। আইন বিভাগের প্রথম বর্ষের এলএল.বি. (সম্মান) থেকে এলএল.এম. পর্যন্ত নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তিপ্রাপ্তদের নির্বাচন করা হবে। শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা নির্বাচনে অগ্রাধিকার পাবেন।

উপাচার্য এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এটি অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে সহায়তা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সহজ করাই লক্ষ্য।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।