Web Analytics

গ্যাস সংকটের কারণে আশুগঞ্জ যমুনা সার কারখানায় গত ১৯ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে এবং গত দুই বছরে কারখানাটি মাত্র তিন দিন উৎপাদনে ছিল। বুধবার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন ও এর আওতাধীন কোম্পানিগুলোর কার্যক্রম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের কার্যক্রম আলোচনা করা হয়। সার সংকট নিরসন ও ব্যয় কমাতে আমদানিনির্ভরতা হ্রাস করে দেশে সার উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি।

পে-অফকৃত কারখানা এবং বন্ধ সার কারখানা পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে। পুরোনো কারখানা আধুনিকায়ন, কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের লাইসেন্স বাতিলের সম্ভাব্য ব্যবস্থা পর্যালোচনা এবং সরবরাহ শৃঙ্খল ঠিক রাখতে ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং চালুর পরিকল্পনার সুপারিশ করা হয়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য উৎপাদন বাড়াতে বিএডিসির পরিকল্পনা পরবর্তী বৈঠকে উপস্থাপনের কথাও বলা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।