Web Analytics

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় চীন সক্রিয়ভাবে কাজ করছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর শক্তির উন্নয়নে বাংলাদেশ ও চীন একযোগে কাজ করতে চায়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, চীন তার প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের জ্বালানি ঘাটতি পূরণে সহায়তার সুযোগ দেখছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের সহযোগিতায় নতুন ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। ওই সফরে উভয় দেশ ‘নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ সম্প্রদায়’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।

রাষ্ট্রদূত বলেন, সফরের পরবর্তী দুই মাসে অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীনের সহায়তায় বাংলাদেশের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং তিস্তা নদী প্রকল্পের সম্ভাব্যতা ফিজিবিলিটি স্টাডি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন রেসিডেন্সিয়াল হল ও একটি হাসপাতালের নির্মাণকাজ এগোচ্ছে। দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানো নিয়েও আলোচনা ও কাজ চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।