Web Analytics

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর চিকিৎসাধীন রোগী ও স্বজনরা চরম বিপাকে পড়েছেন। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে। শুক্রবার (১২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ ও বিক্ষোভ দেখা যায়। এনআইসিইউতে ভর্তি নবজাতকদের অভিভাবকরা হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না।

রোগী ও স্বজনরা বলেন, আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ ও সিসিইউয়ের রোগীদের অন্যত্র স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ। তারা দাবি করেন, আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা তুলনামূলক ভালো ও খরচ কম। বর্তমানে হাসপাতালে ২৪৩ জন রোগী ভর্তি আছেন, যার মধ্যে ৫০ নবজাতক এনআইসিইউতে। লাইসেন্স বাতিলের পর আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেয়।

হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল জানান, তারা সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবেন এবং তিন মাসের মধ্যে নবজাতক ওয়ার্ড সংস্কার সম্পন্ন করবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।