Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়ানো এবং বিদেশি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার, ৬ নভেম্বর ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস আয়োজিত ভাষা শিক্ষা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশি ভাষায় দক্ষতা উচ্চশিক্ষা, কর্মসংস্থান, সাংস্কৃতিক বিনিময়, গবেষণা সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ। সরকার চীনা, জাপানি, কোরিয়ান, আরবি, জার্মান, ফরাসি, ইতালীয় ও স্প্যানিশসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ বাড়াচ্ছে। বিদেশে কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জাপানি, কোরিয়ান, চীনা, ইংরেজি ও আরবি ভাষার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলা জাতীয় পরিচয় ও সংস্কৃতির ভিত্তি হিসেবে সমুন্নত রেখেই শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ বাড়াতে হবে। তিনি মনে করেন, ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস কার্যকর তৃতীয় ভাষা শিক্ষার মডেল, দক্ষ শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়, দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে। সম্মেলনে বহুভাষিকতা, শিক্ষক স্বায়ত্তশাসন, গবেষণায় উদ্ভাবন এবং স্থানীয় বাস্তবতাভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ভাষা শিক্ষা নিয়ে আলোচনা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।