Web Analytics

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়ে অভিযোগ করেছেন, সরকার ক্রমে ইসলামবিদ্বেষী হয়ে উঠছে। শনিবার বাদ যোহর দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে তারা সংসদে সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত বিল, আইনমন্ত্রীর বক্তব্য এবং বিশ্বজয়ী হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়ার ঘটনার কথা উল্লেখ করেন।

নেতাদের দাবি, এসব ঘটনা সরকারের ইসলামবিরোধী অবস্থানের ইঙ্গিত দেয়। তারা আরও বলেন, সরকারের ভেতরে থাকা কোনো মহল সরকারকে দিয়ে ইসলামবিরোধী কর্মকাণ্ড করানোর চেষ্টা করছে। দলের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, প্রধানমন্ত্রীর আশপাশে থাকা কিছু দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী ও ইসলামবিদ্বেষী ব্যক্তি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্টে কাজ করছেন বলে তাঁর মনে হচ্ছে। তিনি মাছের পোনা ছাড়ার পর ভেসে ওঠা এবং হাফেজদের উপহার হিসেবে বিতর্কিত বই দেওয়ার ঘটনা উল্লেখ করেন। মন্ত্রী, এমপি ও দলের নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।