Web Analytics

ভোলার মেঘনা নদীর তীরে পাড়ধসে নিখোঁজ দুই বন্ধুর একজন রাকিবের লাশ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার উপকূলীয় একটি চর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্থানীয় লোকজন অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশটি রাকিবের বলে শনাক্ত করেন।

রামগতি পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহ থানায় নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রামগতি থানার ওসি লিটন দেওয়ান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত ও আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ৯ সেপ্টেম্বর ভোলা সদর উপজেলার শিবপুরে মেঘনা নদীর তীরে পাঁচ বন্ধু আড্ডা দেওয়ার সময় হঠাৎ পাড় ধসে যায়। পাঁচজনই নদীতে তলিয়ে গেলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। রাকিব ও বিজিবি সদস্য মো. আমজাদ হোসেন নিখোঁজ ছিলেন। রাকিবের লাশ উদ্ধারের পরও আমজাদ এখনো নিখোঁজ রয়েছেন এবং নৌ-পুলিশ এ বিষয়ে কাজ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।