Web Analytics

গ্রিসের কোস্টগার্ড ক্রিট দ্বীপের দক্ষিণে কালিলিমেনেস বন্দরের কাছে দুটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। মঙ্গলবারের এ অভিযানে উদ্ধার হওয়াদের মধ্যে সুদানের নাগরিকও ছিলেন। তাদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে নৌকা দুটির অবস্থান শনাক্ত করার পর উদ্ধার অভিযান চালানো হয়।

এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জনকে উদ্ধারের খবর দিয়েছিল। পরে কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া মানুষের প্রকৃত সংখ্যা ৭৯। সাম্প্রতিক সময়ে ক্রিট ও কাছের গাভদোস দ্বীপ অভিবাসনপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশপথে পরিণত হয়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আগের এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছালেও পরের ১২ মাসে তা প্রায় ৪২ হাজারে নেমেছে। আগমন প্রায় ৩১ শতাংশ কমলেও ক্রিট ও গাভদোস গুরুত্বপূর্ণ রুট রয়ে গেছে। গ্রিস জার্মানি ও অন্য ইউরোপীয় দেশের সঙ্গে ইইউর বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও আলোচনা করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।