Web Analytics

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর বাংলাদেশ কাস্টম হাউস, কমলাপুরের সিপাহী আবু রায়হান তালুকদার (৪০)-এর বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামে তার বাড়ির প্রায় ৩০০ গজ পূর্বে দীর্ঘদিনের পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগে থাকা লাশের খণ্ডাংশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা লাশটি আবু রায়হানের বলে শনাক্ত করেন।

আবু রায়হান মৃত আবু বকর সিদ্দিক তালুকদার ও রাহেলা খাতুনের কনিষ্ঠ পুত্র। পরিবার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে বাড়িতে আসেন এবং কেয়ারটেকার রাজুকে নিয়ে নিজের ঘরে ছিলেন। পরদিন সকালে কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে রাজু তাকে বাড়ি থেকে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

২৭ জুলাই তার এক সহকর্মী চাচাতো বোন প্রভাষক নাজমুন্নাহার বিউটিকে জানান, তিনি কর্মস্থলে যোগ দেননি এবং মোবাইল ফোন বন্ধ ছিল। ওই রাতে বড় ভাই মো. নূরুল ইসলাম থানায় জিডি করেন। তদন্তে পুলিশ জানতে পারে, রাজু ও তার বন্ধু জিতুল এলাকা ছেড়ে পালিয়েছেন। ওসি রাশেদুল হাসান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে এবং জড়িতদের গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।