Web Analytics

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সতর্ক করে বলেছেন, খারগ দ্বীপে যারা হামলা চালাবে, তারা জীবিত ফিরে আসবে না। শনিবার ইরান ইন্টারন্যাশনাল জানায়, রেজাই এক বিবৃতিতে বলেন, দ্বীপে যেকোনো আক্রমণের জবাব হবে কঠোর এবং হামলাকারীদের জন্য তা হবে প্রাণঘাতী।

খারগ দ্বীপ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র, যা দেশটির জ্বালানি রফতানির বড় অংশ নিয়ন্ত্রণ করে। সাম্প্রতিক সময়ে এই দ্বীপকে ঘিরে উত্তেজনা ও সামরিক সতর্কতা বেড়েছে। তেহরান জানিয়েছিল, গোয়েন্দা তথ্য অনুযায়ী শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে, যা আল-জাজিরা খারগ দ্বীপ বলে ইঙ্গিত দিয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরান হুঁশিয়ারি দেয়, হামলা হলে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, শত্রুর গতিবিধি নজরদারি করা হচ্ছে এবং প্রয়োজনে ধারাবাহিক পাল্টা আঘাত হানা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।