Web Analytics

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সম্ভাব্য অভিযানের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাজ্য। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রয়্যাল নেভির এইচএমএস ড্রাগন প্রতিরক্ষামূলক পরিকল্পনার অংশ হিসেবে মাইন অপসারণে সহায়তা করবে এবং জাহাজগুলোকে সুরক্ষা দেবে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রণালিটি সুরক্ষিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে গঠিত বহুজাতিক জোটের অংশ হিসেবেই এই যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স এই জলপথে নৌচলাচল সুরক্ষিত করার জন্য বহুজাতিক মিশন গঠনের নেতৃত্ব দিচ্ছে এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের অংশগ্রহণে উৎসাহিত করছে।

এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথে নৌনিরাপত্তা জোরদার করার প্রচেষ্টা অব্যাহত রাখছে যুক্তরাজ্য ও ফ্রান্স, যদিও অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।