Web Analytics

ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের পাল্টা আঘাতে কুয়েত আক্রান্ত হয়েছে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একজন নিহত হয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন। আহত সবাই বিদেশি নাগরিক এবং তাদের আল-আদান হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ১৫ জনকে বিশেষায়িত চিকিৎসার জন্য জাবের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, বাকিদের আল-আদান হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে পাঁচজনের জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আবদুল্লাহ আল-সানাদ জানিয়েছেন, আহতদের মধ্যে বুকে, মাথায় ও পেটে আঘাত, হাড় ভাঙা এবং গুরুতর জখম রয়েছে। অনুমোদিত চিকিৎসা প্রটোকল অনুসারে সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি ও নিবিড় পরিচর্যা ইউনিটগুলো সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং দ্রুত সাড়া ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।