Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ; তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে। সরকার কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, সরকার চায় দ্বাদশ শ্রেণি শেষ করার সময় শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি। যেখানে-সেখানে ময়লা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশ ও খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা তাঁকে হবিগঞ্জ সফরের আমন্ত্রণও জানায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।