Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা বাড়ানো হয়নি। সোমবার (১৬ মার্চ) জামালপুরের ইসলামপুরে জিয়া খাল নামে পরিচিত কাটাখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মিল্লাত জানান, তেল আমদানি করা হলেও কৃষক ও সাধারণ মানুষের কষ্ট বিবেচনায় দাম বাড়ানো হয়নি। তিনি আরও বলেন, বিদ্যুৎ ও তেলের দামও বাড়ানো হবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিদেশে আটকা পড়া বা ভিসা জটিলতায় থাকা নাগরিকদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। যারা বিমানের টিকিট করেও যেতে পারছেন না, তাদের টিকিটের মূল্য থেকে এক পয়সাও কর্তন করা হবে না।

অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইনের সঞ্চালনায় জেলার অন্যান্য আসনের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।