Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ওমান বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে। এর মধ্যে পাঁচ হাজার কৃষিশ্রমিক এবং পাঁচ হাজার মৎস্যশ্রমিক নেওয়া হবে। বুধবার ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়েছে এবং ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এ বিষয়ে একটি চুক্তিও সই হয়েছে বলে তিনি জানান। বুধবারের বৈঠকে দুই দেশের শ্রমবাজার, অর্থনৈতিক সম্পর্ক এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে; এরপর বিষয়গুলো চূড়ান্ত হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে এবং তা চালুর জন্য সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে। দক্ষ অভিবাসনে জোর দিয়ে বাংলাদেশ আরও বেশি দক্ষ কর্মীকে ওমানের বিভিন্ন খাতে পাঠাতে চায়। ওমানও এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং দুই দেশ কাজ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।