Web Analytics

পিরোজপুরের নেছারাবাদ থানার পুলিশ সোমবার (১১ মে) গভীর রাতে অভিযান চালিয়ে পাঁচ মামলার আসামি মো. রাসেল খানসহ তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের গ্রিন রোডের সামনে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল খান, মো. মেহরাব হোসেন ও শাকির মোল্লা, যাদের বাড়ি দক্ষিণ কৌরিখাড়া গ্রামে।

পুলিশ জানায়, রাসেল খানের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে এবং একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইন্দেরহাটের গ্রিন রোড এলাকায় ইয়াবা বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয় এবং তল্লাশিতে ইয়াবা উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে তাদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।