Web Analytics

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নতুন অভিশংসন প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলো। কংগ্রেস এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে এবং ‘ইন্ডিয়া’ জোটের শরিকরাও এতে একমত হয়েছে। কংগ্রেস সূত্র জানিয়েছে, প্রস্তাবের খসড়া তৈরি হচ্ছে এবং আগামী সপ্তাহের মধ্যে তা সংসদে জমা দেওয়া হতে পারে। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানী প্রতিবেদনের পর এই পদক্ষেপের খবর আসে।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী ১০ মাসের বেশি সময়ে অন্তত ১৪ বার কমিশনের সিদ্ধান্ত ও আদেশে আনুষ্ঠানিক আপত্তি নথিভুক্ত করেছিলেন। ভোটার তালিকায় নাম যোগ, বাদ ও পুনর্বহাল, ভোটার তালিকা-সংক্রান্ত আপিল এবং ভোটার নিবন্ধনের ফর্ম-৬ পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আপত্তি ছিল। বিরোধীরা এসব আপত্তিকে কুমারের বিরুদ্ধে নতুন পদক্ষেপের ভিত্তি হিসেবে তুলে ধরেছে।

নির্বাচন কমিশন অভ্যন্তরীণ বিভক্তির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, বিশেষ নিবিড় সংশোধনসহ সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। কমিশনের ভাষ্য, সব পদক্ষেপ আইন, বিধি ও কমিশনের নির্দেশিকা মেনেই হয়েছে। এর আগে ২৪ এপ্রিল ৭৩ জন রাজ্যসভা সদস্যের স্বাক্ষরে একটি নোটিশ দেওয়া হয়েছিল; মার্চে দেওয়া নোটিশগুলো ৬ এপ্রিল খারিজ হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।