Web Analytics

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা করলে যুক্তরাজ্যসহ যেকোনো দেশ ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’তে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে আইআরজিসির এক মুখপাত্র এই সতর্কতা দেন বলে জানিয়েছে আলজাজিরা।

মুখপাত্র বলেন, যুক্তরাজ্য বা পারস্য উপসাগরীয় উপকূলের দেশগুলো ইরানের ওপর মার্কিন হামলায় সহযোগিতা করলে তারা নিশ্চিতভাবেই আইআরজিসির টার্গেটে পরিণত হবে। তিনি বিশেষভাবে যুক্তরাজ্যের ভূমিকার উল্লেখ করে বলেন, সম্প্রতি ইরানে হামলা চালাতে মার্কিন বি-১ বোমারু বিমান যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহার করেছে।

আইআরজিসির মুখপাত্রের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা করলে সংশ্লিষ্ট দেশগুলো ইরানের সুনির্দিষ্ট ও বৈধ লক্ষ্যবস্তু হবে। এই সতর্কতার দুই সপ্তাহ আগে যুক্তরাজ্য সরকার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আইন প্রণয়ন করে। নতুন নিরাপত্তা আইনে আইআরজিসিকে সমর্থন বা সহায়তাদানকারীর যুক্তরাজ্যে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।