Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দুই আসনের উপনির্বাচনে প্রমাণ হয়েছে রাজনৈতিক আচরণে কোনো পরিবর্তন আসেনি। তিনি শেরপুরে দুই উপজেলা জামায়াত নেতার হত্যার নিন্দা জানান এবং স্পিকারের মাধ্যমে খুনিদের বিচার দাবি করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে কিছু বিলের মাধ্যমে জনগণের অধিকার হরণ, সুপ্রিমকোর্টের এখতিয়ার সংকুচিত করা এবং নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, মন্ত্রীদের বক্তব্যের সময়সীমা সীমাহীন রাখা হলেও বিরোধী দলের সময় সীমিত করা হয়েছে। এ কারণে তারা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন, তবে সংসদ বর্জন করেননি।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের স্থানীয় সরকার ও বিচার বিভাগের নিয়ন্ত্রণমূলক নীতি একদলীয় শাসনের দিকে নিয়ে যেতে পারে। তিনি জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।