জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। পরে ফেসবুকে এক পোস্টে আখতার হোসেন জানান, মন্ত্রী সানন্দে দাওয়াত গ্রহণ করেছেন।
পোস্টে উল্লেখ করা হয়, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই প্রতিপাদ্য নিয়ে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে। ধানমন্ডি আবাহনী মাঠে ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এই ইফতার মাহফিলের মাধ্যমে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির সূচনা হবে, যা দলটির রাজনৈতিক বার্তা ও জনসম্পৃক্ততার প্রতিফলন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।