Web Analytics

সৌদি আরব সন্ত্রাসবাদসংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে শনিবার জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া এবং অস্ত্র ও বোমা ব্যবহার করে নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা সদর দপ্তর ও নিরাপত্তা যানবাহনে হামলা চালানোর অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও তাজা গুলি রাখার অভিযোগও ছিল।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের অভ্যন্তরে সন্ত্রাসী অভিযান পরিচালনা ও এসব কর্মকাণ্ডে অর্থায়নে সহায়তার অভিযোগও তাঁদের বিরুদ্ধে আনা হয়েছিল। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পরিচয়, প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বা বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।