Web Analytics

দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য সহজ ও সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক পিএলসি দুটি গুরুত্বপূর্ণ রিফাইন্যান্স স্কিমে অংশ নিতে চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমের মাধ্যমে উদ্যোক্তাদের অর্থায়ন সহায়তা দেওয়া হবে, যার লক্ষ্য সিএমএসএমই খাতকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই শিল্পায়ন ত্বরান্বিত করা।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ১,৫০০ কোটি টাকার ঘূর্ণায়মান ফান্ডের আওতায় পরিচালিত ‘এফএসএফডিএমএসএমই’ স্কিম উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে স্বল্প সুদে ঋণ সহায়তা দেবে। অন্যদিকে, ৩,০০০ কোটি টাকার ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ ভৌগোলিকভাবে একত্রে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহায়তা করবে, যাতে তারা যৌথ সম্পদ ব্যবহার ও বাজার সম্প্রসারণের সুযোগ পায়।

বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক উভয় প্রতিষ্ঠানই নীতিমালা অনুসরণ করে স্কিমগুলো কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের সিএমএসএমই খাতে ইতিবাচক প্রভাব বিস্তারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।