Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে ব্যাপক তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানের প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন। তবে গ্রিনল্যান্ড সরকার তা অস্বীকার করেছে। বুধবার সিএনএনকে উপখনিমন্ত্রী জর্গেন হামেকেন-হলম বলেন, কিছু মার্কিন কোম্পানির কার্যক্রম থাকলেও ব্যাপক অনুসন্ধান এখনো অনেক দূরের বিষয় এবং প্রকল্পগুলো কার্যকর হতে কয়েক বছর লাগতে পারে।

দ্বীপটিতে ছোট পরিসরে কয়েকটি অনুসন্ধান চলছে বলে জানান হামেকেন-হলম। গবেষকেরাও প্রাকৃতিক সম্পদ উত্তোলনে বড় প্রতিবন্ধকতা ও বিপুল ব্যয়ের সতর্কতা দিয়েছেন। গ্রিনল্যান্ডের প্রায় ৮০ শতাংশ বরফে ঢাকা। বহু খনিজ সম্পদ আর্কটিক বৃত্তের উত্তরে দুর্গম এলাকায় অবস্থিত, যেখানে প্রায় এক মাইল পুরু বরফ এবং সীমিত অবকাঠামো উত্তোলনকে ব্যয়বহুল ও কঠিন করে তুলেছে।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের আইন মেনে সম্পদ অনুসন্ধান করতে হবে এবং মার্কিন বিনিয়োগকারীরা বাড়তি সুবিধা পাবেন না। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সাম্প্রতিক চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব ও গ্রিনল্যান্ডবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃত হয়েছে। এতে খনিজ ও অর্থনৈতিক সহযোগিতার কথা থাকলেও তেল বা গ্যাস নিয়ে স্পষ্ট উল্লেখ নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।