Web Analytics

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে সাত ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা ও শ্রীপুর উপজেলা সদরের বিভিন্ন ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জয়নাল মেডিকেল হলকে ৫ হাজার, মা-বাবা মেডিকেল কর্নারকে ১৫ হাজার, তাওহীদ ড্রাগ হাউজকে ১৫ হাজার, জনসেবা ঔষধালয়কে ২০ হাজার, প্রত্যাশা মেডিকেল হলকে ১০ হাজার, নুর ফার্মেসিকে ১০ হাজার এবং তারেক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ওষুধ বিক্রিতে আইন লঙ্ঘন বা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো অনিয়ম সহ্য করা হবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।