Web Analytics

মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) সাংবাদিকদের প্রেস অফিসে সরাসরি প্রবেশে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। ভারপ্রাপ্ত প্রেস সচিব জোয়েল ভালদেজ জানান, প্রেস অফিসকে ‘সংবেদনশীল শ্রেণিবদ্ধ তথ্যকেন্দ্র’ হিসেবে ঘোষণা করা হয়েছে, ফলে সাংবাদিকদের আর স্বাভাবিকভাবে প্রবেশের অনুমতি থাকবে না। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিরক্ষাসচিবের জনসংযোগবিষয়ক সহকারী ও প্রেস সচিবের কার্যালয়ে প্রবেশ করতে এখন থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট লাগবে এবং প্রেস সংক্রান্ত এলাকাগুলোতে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকেই সরকারি দপ্তরগুলোতে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হচ্ছে। মার্চ মাসে পেন্টাগন জানায়, কোনো সংবাদমাধ্যমকে আর ভবনের ভেতরে স্থায়ী কার্যালয় রাখতে দেওয়া হবে না। সাংবাদিকদের চলাচলে নিরাপত্তা প্রহরী নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে, যা ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ন্যাশনাল প্রেস ক্লাব ও ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন এই সিদ্ধান্তকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। তারা বলছে, সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত হলে স্বচ্ছতা ও জবাবদিহি দুর্বল হয় এবং তথ্যপ্রবাহে আস্থা কমে যায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।