Web Analytics

কুড়িগ্রামের রাজারহাটে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মাইদুল ইসলাম মানিক নামে এক যুবককে শুক্রবার দুপুরে আটক করেছে পুলিশ। উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ পোস্ট দেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।