Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কোনো অতিরিক্ত ‘মানবিক নম্বর’ দেওয়া হবে না। আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পরীক্ষায় সাইবার ক্রাইমসহ কোনো ধরনের অপরাধ ঘটলে মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবারের পরীক্ষায় খাতা দেখার জন্য পরীক্ষক বাড়ানো হবে এবং খাতা মূল্যায়ন ‘লিবারেল ওয়ে’-তে করতে হবে। কোচিং সেন্টার বন্ধ থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয় কোনো কোচিং সেন্টারের নিবন্ধন বা তালিকা রাখে না।

তিনি আরও জানান, পরীক্ষায় নকল বা প্রশ্নফাঁস হবে না বলে তিনি আত্মবিশ্বাসী। পাশাপাশি মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে তাকে ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।