Web Analytics

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবের নতুন দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ১১ সদস্যের কমিটিতে দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলী হায়দার আব্বাসী সভাপতি এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি গোলাম মুক্তাদীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সকালে অনুষ্ঠিত সভায় সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আতিক মাহমুদ আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী হায়দার আব্বাসীর সঞ্চালনায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন তালুকদার আরাফাত, দপ্তর সম্পাদক শিহাবুল আলম সায়েম এবং অর্থ সম্পাদক আব্দুল লতিফ দায়িত্ব পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাইদুল ইসলাম আবির। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কেএম রফিকুল ইসলাম, এইচএম মোনায়েম খান ও এম আবু হাসেম মনি।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।